ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলী নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ১০:৪১
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর পাওয়া গেলো সিরাজুল আরেফিন আকিব (২২) এর মরদেহ। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ ও স্থানীয়রা আকিবের লাশটি কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছে। এর আগে গত বুধবার বেলা ১টায় একই স্থানে গোসলে নেমে সে নিখোঁজ হয়েছিলো।
 
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমান এই প্রতিবেদকে জানান, গতকাল নিখোঁজ হওয়া যুবকের খোঁজে রাত পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরী দল। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিলো সেখানে তার লাশটি ভেসে উঠে। এদিকে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
 
প্রসঙ্গত, নিহত সিরাজুল আরেফিন আকিব (২২) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র (পিডিবির) তে কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। এবং আকিব পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এ অধ্যয়নরত ছিলো বলে তার পরিবার জানায়। 

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু