ঠাকুরগাঁওয়ে সবজি চাষের জন্য বিখ্যাত যে ৫ গ্রাম
সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পাঁচটি গ্রামে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন কৃষকেরা। এখানকার কৃষকেরা উৎপাদিত সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সবজি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী করা হচ্ছে। এতে করে ওই ৫টি গ্রাম ইতিমধ্যে জেলাজুরে সবজি চাষের জন্য বিখ্যাত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার সদর উপজেলার গড়েয়ার বাগের হাট, চন্ডীপুর, নীলার হাট, গুঞ্জরগড় ও চকহলদি গ্রামে প্রতি বছর আশাতীত সবজি উৎপাদন হচ্ছে। গড়ে প্রতি বছর দেড় হাজার টন সবজি উৎপাদন করছেন এ কয়েক গ্রামের কৃষকেরা। উৎপাদিত সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাট-বাজারে রপ্তানী হয়।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি যেমন, মিষ্টিকুমড়া, চালকুমড়া, বেগুন, ঢ্যাঁড়স, কাঁকরোল, করলা, পটোলসহ নানা জাতের সবজি বাণিজ্যিকভাবে আবাদ করছেন কৃষকেরা। গ্রামগুলো ঘুরে লক্ষ্য করা যায় ক্ষেত থেকেই পাইকারেরা সবজি কিনছেন।
বাগের হাট গ্রামের কৃষক মো: সোহাগ হোসেন জানান, কয়েক বছর আগেও ২-৩ বিঘা জমিতে ধানের আবাদ করতেন। তবে এখন রবি মৌসুমে পুরো জমিতেই সবজি আবাদ করছেন। একই গ্রামের কৃষক খাদেমুল বলেন, ‘ধান চাষের চেয়ে সবজি লাভজনক। এক বছরে মৌসুমভিত্তিক নানা সবজি চাষ করছি। প্রতি বিঘা জমি থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা লাভ করতে পারছি।
পাশ্ববর্তী চন্ডীপুর গ্রামের কৃষক রুবেল ইসলাম বলেন, একসময় শুধু বোরো, আমন ধান চাষা করতাম। কয়েক বছর ধরে অন্য ফসলের চাষাবাদ কমিয়ে সবজি চাষে ঝুকেছি। এবার সবজির ফলন ভালো হয়েছে। তবে শুরুতে কিছুটা বাড়তি দাম পেলেও এখন বাজার দর কিছুটা কমে গেছে।
বাগেরহাট আড়তের স্থানীয় ব্যবসায়ি শরিফুল ইসলাম বলেন, প্রতিদিন এই ইউনিয়নের এই ৫ গ্রামের উৎপাদিত সবজি পাশ্ববর্তী গড়েয়া বাজারের আড়তে পাইকারিভাবে বেচাকেনা হয়। বিকেলের পর থেকে ট্রাকে সবজি লোড করা হচ্ছে। রাতে এসব সবজি ট্রাকে করেই সরাসরি রাজধানী ঢাকার আড়তে পৌঁছে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় মোট ৩ হাজার ১৮০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম বলেন, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের উল্লেখিত ৫টি গ্রাম কৃষিতে সমৃদ্ধ। এখানকান কৃষকেরা বিগত কয়েক বছর থেকে সবজির ন্যার্য্য মূল্য পাচ্ছেন। এ কারণে সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা। এখানকার কৃষকদের দেখে অন্য কৃষকরাও সমন্বিত কৃষিতে আগ্রহী হবেন এমনটি প্রত্যাশা করছি।
এমএসএম / এমএসএম
সরকারি বেতনভুক্ত গাড়ির চালককে ইউএনও’র ব্যক্তিগত ফিটনেস বিহীন গাড়িতে খাটানোর অভিযোগ
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম
Link Copied