ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নৌকার জয়ের লক্ষ্যে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ২:১৫
গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলার প্রত্যয় ও নৌকা প্রতীক প্রাপ্ত মেয়র প্রার্থী  জননেতা আলহাজ্ব এড, আজমত উল্লাহ খান কে জয় যুক্ত করার লক্ষ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও কাউন্সিলর প্রার্থীগণ। সরেজমিনে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, ১৮ ই মে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগণ তাদের নিজ নিজ বাস ভবনে সমর্থক ও নেতাকর্মীদের সাথে নির্বচনী আলোচনা করছেন। পরে নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে সকলের কাছে নৌকার পক্ষে  দোয়া ও ভোট প্রার্থনা করেন। 
 
এছাড়া আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক প্রাপ্ত মেয়র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব এড, আজমত উল্লাহ খান সমর্থক ও আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেচ্ছায় দলকে ভালোবেসে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ নিজ নিজ প্রতীকের পাশাপাশি নৌকার প্রচারণা চালাচ্ছেন। 
 
নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, নৌকা প্রতীক প্রাপ্ত মেয়র প্রার্থী জননেতা আজমত উল্লাহ খান কে জয়যুক্ত করার লক্ষ্যে গাজীপুরে বিভিন্ন ওয়ার্ডে প্রচারণায় রয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা কাজী সেলিম, গাজীপুর মহানগর যুব লীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, টঙ্গী থানা যুবলীগের সভাপতি এমএ সাত্তার মোল্লা, কাউন্সিলরদের মধ্যে প্রচারণায় মাঠে রয়েছেন, আব্দুল আলীম মোল্লা, সোলেমান হায়দার, নাসির উদ্দিন মোল্লা, আব্দুল্লাহ আল মামুন মন্ডল, নুরুল ইসলাম নুরু, আবুল হোসেন, সাইফুল ইসলাম দুলাল, কাজী আবু বক্কর সিদ্দীক, মাজহারুল ইসলাম দীপু, ফারুক আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। প্রচারণায় রয়েছেন আজমত উল্লাহ খানের অত্যান্ত আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য রাজীব হায়দার সাদিম। এছাড়া মাঠে প্রচারণায় রয়েছে মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ মোশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কাজল। মাঠে রয়েছেন ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, সাদেক হোসেন, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সদস্য খালিদ সাইফুল্লাহ সেলিম, মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা আক্তার, ৪৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলহাজ্ব মোঃ জলিল গাজী, ৫০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলাম আজিজ, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ হাসান উদ্দীন, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহর আলী মৃধা, ৪৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোস্তফা মিয়া ভুট্টু, কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা আমির হামজা ও কামাল দেওয়ান, যুবলীগ নেতা জসিম মাতবর, জাকির হোসেন, যুববন্ধু খ্যাত কাউন্সিলর প্রার্থী সোহেল রানা, মনির হোসেন সাগর, যুবলীগ নেতা কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন মোল্লা, আক্তার হোসেন, ফরহাদ হোসেন, ইসমাইল হোসেন ও বিপ্লব সরদার। সেচ্ছাসেবক লীগ নেতা কাজী মনজুর, হুমায়ুন কবির বাপ্পী, মহসীন, ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি শাহাজাদা সেলিম লিটন, দ্বীন মোঃ নীরব, জুয়েল হোসেন জয়, শাখাওয়াত হোসেন সুজন, ছাত্রলীগ নেতা আসাদ সিকদার, হায়দার খান, রাশেদ খান মেননসহ ছাত্রলীগের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা। 
এসময় সকল প্রার্থী ও নেতাকর্মীরা বিভিন্ন হাট, বাজার, পাড়া মহল্লায় বাড়ি বাড়ি ঘুরে লিফলেট বিতরণ করে নৌকা প্রতীক প্রাপ্ত আজমত উল্লাহ খাকে জয়যুক্ত করানোর লক্ষ্যে ভোট ও দোয়া চাইছেন।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’