ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ২:২০

সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।(১৮ মে) সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রধান অতিথি ছিলেন  সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, এস এম আবুল কালাম, আবদুর কাদের, মোস্তফা কামাল, লুৎফর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জামিলুজ্জামান ও ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার ১৩৩টি পরিবার ও ৩টি প্রতিষ্ঠানের মাঝে ১৩৬ বান ঢেউটিন এবং বান প্রতি তিন হাজার টাকা করে সর্বমোট ৪ লক্ষ ৮ হাজার টাকার চেক বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ওপ্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা না করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩