ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বশেমুপ্রবির কর্মচারীদের চাকুরী স্থায়ীকরনের দাবীতে অনির্দিষ্টকালীন আন্দোলন


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ২:৪৪

চাকুরী স্থায়ীকরণের দাবীতে অনির্দিষ্টকালের আন্দোলন করছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মুজুরী ভিত্তিক কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (১৮ মে) দুুপুরে চাকুরী স্থায়ী করণের দাবীতে নানা শ্লোগান ও প্লাকার্ড নিয়ে অনশন অবস্থান ও  অনির্দিষ্টকালীন কর্মবিরতি কর্মসূচী শুরু করে দৈনিক মুজুরী ভিত্তিক ১৩৪ জন কর্মচারী।

এর আগে গতকাল বুধবার(১৭ মে) সকালে চাকুরী স্থায়ী করণের দাবীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. একিউএম মাহবুবকে স্মারকলিপি প্রদান শেষে দৈনিক মুজুরী ভিত্তিক কর্মচারীরা ভিসির কলাপসিবল গেট তালাবদ্ধ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারীরা কলাপসিবল গেট ভেঙ্গে ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুবকে উদ্ধার করেন। পরে দৈনিক মুজুরী ভিত্তিক কর্মচারীরা করিডোরে শুয়ে পড়ে চাকুরী স্থায়ীকরণের দাবীতে নানা শ্লোগান দেন। কিন্তু ভিসি তাদের সাথে কোন কথা না বলে বেরিয়ে যান। আবার আজ সকাল থেকে তারা অনির্দিষ্টকালীন কর্মবিরতি ও অনশন অবস্থান ধর্মঘটে যান।

আন্দোলনরত কর্মচারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের মেয়াদে বিভিন্ন কাজের জন্য দৈনিক মুজুরী ভিত্তিক ১৫২ কর্মচারী নিয়োগ প্রদান করেন। তবে বর্তমান ভিসির মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ীকরণ করা হয়েছে। আমরা বাকী ১৩৪ জন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বিভিন্ন সময় চাকুরী স্থায়ীকরণে আশ্বাস দেয়া হলেও কোন ব্যবস্থা গ্রহন করেনি। আমরা চাই একটি নিয়োগের মাধ্যমে আমাদের চাকুরী স্থায়ীকরণ করা হোক।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ