ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ৪:৫২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসায় হাফেজ আবু সুফিয়ান নামের এক শিক্ষক কর্তৃক এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ মে) সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি মামলা দায়ের করেন।
 
 এর আগে, (১৬ মে) মঙ্গলবার রাতে উপজেলার মুগরাকুল হাদীউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বোডিংয়ে ঘটে ঘটনা।
 
অভিযুক্ত শিক্ষক হাফেজ আবু সুফিয়ান ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রাতারাতিয়া এলাকার কামরুজ্জামানের ছেলে।
 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান বলেন, এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক হাফেজ আবু সুফিয়ান (২২) পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটির অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
শিশুটির বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নাওড়া বিটা এলাকায়।
 
শিশুটির মা বলেন, রূপগঞ্জ উপজেলার মুগরাকুল হাদীউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বোডিংয়ে থেকে আমার ছেলে পড়ালেখা করতো। গত মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় তার বিছানায় ঘুমাতে যায়।রাতে শিক্ষক আবু সুফিয়ান আমার ছেলেকে বিছানা থেকে তার বিছানায় নিয়ে যায়। পরে আমার ছেলেকে বলাৎকার করেন। আমার ছেলে অসুস্থ হয়ে গেলে গতকাল বিকালে আমার পরিবারকে জানানো হয়। পরে মাদ্রাসায় গিয়ে ছেলেকে জিজ্ঞেস করলে সে সব কিছু জানায়। তার মলদ্বারে রক্তপাত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার