দামুড়হুদায় নতুন হাউলী গ্রামে শতশত মানুষ পানিবন্দি। ভোগান্তিতে গৃহপালিত পশু পাখি
দামুড়হুদায় হাউলী ইউনিয়নের নতুন হাউলী গ্রামের টাওয়ার পাড়ায় এক মাত্র যাতায়াতের রাস্তায় পানিবন্দি হয়ে চার থেকে থেকে পাঁচশত মানুষসহ গৃহপালিত পশু পাখি চরম ভোগান্তিতে পড়েছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, টাওয়ারপাড়ায় আরাফাতের বাড়ি হইতে কাশেমের বাড়ি পর্যন্ত হেরিনবন্ড রাস্তাটির দুই পাশে ঘনবসতিপূর্ণ হওয়ায়, এবং রাস্তাটি দুই পাশের বসতি থেকে নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই পানিতে পরিপূর্ণ হয়ে যায়। যে কারণে রাস্তার দুই ধারে বসবাসরত মানুষজনসহ গৃহপালিত পশু পাখিদের চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এমন কি বসতবাড়ির ভিতরে পানি ঢুকে গিয়ে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ছোট ছোট শিশুরা কারণ একদিকে যেমন পানি বাহিত রোগের ভয়, অন্যদিকে পোকামাকড় ও বিচ্ছুর ভয়। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম বলেন, একটু বৃষ্টি হলেই আমার পাড়ার এই রাস্তাটি পানিতে তলিয়ে যায়, যে কারণে রাস্তার দুধারে বসবাসকারি ছোট বড় সকল মানুষজনসহ গৃহপালিত পশু পাখিদের বসতবাড়ি গুলো বসবাসের অযোগ্য হয়ে উঠেছে, এই অবস্থার আমরা প্রতিকার চাই। এ বিষয়ে হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজামুদ্দিনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied