গোপালগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ : আটক
গোপালগঞ্জে ওয়াল্ড মিশন-২১ লিমিটেড নামে একটি প্রতারক প্রতিষ্ঠান বেকার যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে আসছিল একটি চক্র। এমন অভিযোগে এই প্রতারক চক্রের মূলহোতাসহ দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুুপুরে গোপালগঞ্জ শহরের পাবলিক হল মোড়ে জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শোভন সরকার অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, শরীফ মুস্তাকিন, এবং তার সহযোগী রনি সিকদার।
ভূক্তভোগীরা জানান, ওয়াল্ড মিশন-২১ লিমিটেড প্রতিষ্ঠান নামে একটি প্রতারক চক্র চুক্তি ভিত্তিক বিভিন্ন পদে বিনাঅর্থে চাকরির কথা বলে প্রতি জনের কাছ থেকে ১০/২০ হাজার টাকা জামানত রাখে তারা এবং আত্মসাত করে নেয় লাখ লাখ টাকা। দীর্ঘদিন ধরে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে এভাবে প্রতারনা করে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে আসছে।
ভুক্তভূগীদের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই বাছাই ও তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী কমিশনার শোভন সরকার।
ভূক্তভোগীরা এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার দুর্নীতি দমন কমিশন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ করেছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা