ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

২০ মে চুকনগর গনহত্যা দিবস

আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে নানা কর্মসূচি গ্রহণ


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৯-৫-২০২৩ দুপুর ২:১০

 ২০মে চুকনগর গণহত্যা দিবস। চুকনগরের গণহত্যা পৃথিবীর সর্ববৃহৎ হত্যাযজ্ঞ। যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ডুমুরিয়া উপজেলার চুকনগরে ১৯৭১ সালের ২০ মে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ গণহত্যা সংঘটিত হয়।  ১০ সহশ্রাধিক নিরীহ মানুষ পাকবাহিনীর গুলিতে নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, ১৯৭১ সালের ২০ মে সাতক্ষীরার দিক থেকে দুটো খান সেনার গাড়ী মালতিয়া নামক স্থানে দাঁড়িয়ে চুকনগরে আশ্রিত মানুষের অবস্থান দেখে প্রথমে কয়েক রাউন্ড ফাকা গুলিবর্ষণ করে। পরে চিকন মোড়ল ও সুরেন কুন্ডুকে হত্যার মধ্য দিয়ে এই নিঃশংস হত্যাযজ্ঞ সংঘটিত হয়। এরপর একই ষ্টাইলে ভদ্রানদীর পাশ, পাতোখোলার বিল, রয়েল স্পোটিং ফুটবল মাঠ,রায় পাড়া,মালো পাড়া,তাতি পাড়া সহ চুকনগর বাজারের চাঁদনির ভিতর আশ্রিত শরনার্থীদেরকে বর্বর পাকবাহিনী গুলি করে হত্যা করে। গ্রায় ২/৩ ঘন্টা বিরামহীন ভাবে গুলি চলে এই হত্যাযজ্ঞে। মানুষ মরে ছিল হাজারে হাজারে। রক্তের গঙ্গায় ডুবেছিল চুকনগরের সবুজ মাঠ, ভদ্রানদী। জনমানব শুণ্য গ্রাম গুলোতে নামে শোকের ছায়া। তথ্যানুসন্ধানে জানা যায়, বৃহত্তর খুলনা জেলার ডুমুরিয়া, দাকোপ, বটিয়াঘাটা, চালনা, মোংলা, রামপাল, বাগেরহাট এর প্রভৃতি স্থানের লোকজন বর্বর খান সেনাদের অত্যাচার সহ্য করতে না পেরে তারা চুকনগরকে নিরাপদ স্থান ভেবে ভারতে আশ্রয়ের জন্য চুকনগরে আশ্রয় নেয়। তারা নদী পথে, হাটা পথে চুকনগরে উপস্থিত হয়। ঘটনার দিন ১৯৭১ সালের ২০ মে সকাল সকাল কেউ রান্না-বান্না করছে, কেউ চলে যাচ্ছে, আবার কেউ খাওয়া দাওয়া করছে। এমন পরিস্থিতির মধ্যে খান সেনারা শরণাথীদের ঝাঁকে অতর্কিত ব্রাশফায়ার করে  ১০ সহশ্রাধিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। তার পর চলে লুটপাটের দৃশ্য। নর ঘাতকরা সেদিন চুকনগর রায় পাড়ায় ঢুকে পেট্রোল ধরিয়ে ঘরবাড়ি জালিয়ে দেয়। গাছের ডালে ও পুকুরের মধ্যে আশ্রিত মানুষকে গুলি করে হত্যা করে পাখির মতো। অনেক বিশেষজ্ঞরা বলেছেন, চুকনগরের গণহত্যা পৃথিবীর  সর্ববৃহৎ হত্যাযজ্ঞ। এই দিনটিকে স্মরণে রাখতে চুকনগর গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পরিষদ প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।এবারের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ৮টায় সরকারি,আধাসরকারি,বেসরকারি স্কুল কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চুকনগর বধ্যভূমি স্মৃতি স্তম্ভটিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় স্বাধীনতার ৫২ বছর পূর্তি ঊপলক্ষে এবং চুকনগর গণহত্যায় নিহতদের স্মরণে ৫২ ডালি পুষ্প পাপড়ি ভদ্রা নদীতে ছিটানো। দুপুর ১২টায় চুকনগর ডিগ্রী কলেজ মাঠে স্বরণসভা অনুষ্ঠিত হবে। স্বরণসভায় সভাপতিত্ব করবেন চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম। এবারের অনুষ্ঠানে চুকনগর গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পরিষদের দাবি, চুকনগরের গণহত্যা পৃথিবীর  সর্ববৃহৎ গণহত্যা (জেনো সাইড) এর আন্তজার্তিক স্বীকৃতি। অডিটোরিয়াম,জাদুঘর,রেষ্টহাউস নির্মান সহ চুকনগর বাজার থেকে পাতোখোলা বিলের মধ্য দিয়ে বধ্যভূমি স্মৃতি স্তম্ভ পর্যন্ত একটি পাকা সড়ক নির্মান। চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম বলেন, চুকনগর গণহত্যা আজ ইতিহাসের একটি বৃহৎ অংশ হলেও  আজও তা কাগজে কলমে সীমাবদ্ধ  আছে। আমরা চুকনগরের গণহত্যার আন্তজার্তিক স্বীকৃতি চাই। বধ্যভূমি স্মৃতি স্তম্ভটি আজ অবহেলিত ও অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে আছে শুধু স্মৃতি নিয়ে। আমরা

এমএসএম / এমএসএম

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ