ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সভায় নঈম হাসান জোয়ার্দ্দার


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৩ বিকাল ৫:৫৪

 আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই মে বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়াদ্দারের নির্দেশে ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগ এ কর্মী সভার আয়োজন করে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়াদ্দার।

প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়াদ্দার বলেন, ‘যুবলীগ কিছু পাওয়ার জন্য রাজনীতি করে না, আমাদের রাজনীতি জনগণের জন্য। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাই। সম্প্রতি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছিলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। যুবলীগের মধ্যে কোনো গ্রুপিং চলবে না। যারা গ্রুপিং করবেন, ঐক্য বিনষ্ট করবেন তাদের যুবলীগ করার অধিকার নেই। কোনো ভাইয়ের বা ব্যক্তির নির্দেশে নয়, যুবলীগ চলবে শেখ হাসিনার নির্দেশে।’
নঈম জোয়ার্দ্দার আরও বলেন, দেশব্যাপী বিএনপি—জামায়াত পদযাত্রার নামে সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর যে হামলা চালিয়েছে তা কোনো গণতান্ত্রিক রাজনীতির আদর্শ হতে পারে না। বিএনপি—জামায়াতের নৈরাজ্য প্রতিরোধ করতে চুয়াডাঙ্গায় যুবলীগের নেতা—কর্মীরা প্রস্তুত। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়েই এগিয়ে চলবে। দেশ বিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে।’ 
ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জাফরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইনসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মণ্ডল। 
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরুমিয়া, শেখ শাহী , যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম ,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ ,ছাত্রলীগের সাবেক নেতা রাম হোসেন সৈকত ,আতাউর রহমান বিপুল, হারদী ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা ফারুখ ও নাজমুল হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়ন  যুবলীগ নেতা সাহিবুল মেম্বার, নজরুল মেম্বার, কাওসার, জাবেদ আলী, বিল্লাল, বাবর আলী, শরিফুল, রুবেল হোসেন, মোকাদ্দেস, উজ্জ্বল হোসেন, এনামুল,  সজল, নাসির উদ্দিন, খোকন ভাই, ডালিম, পলাশ, রাব্বি, শিপন, আরিফ, স্বিপন, রিদয়, ইউনূস, রতন, রাহুল, রাজু, সয়ফাল, মামুন, বাপ্পি, রিয়াদ, বেল্টু, মোতালেব, কোরবান, ছুন্নত, সেন্টু, হাবিল প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির