ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নির্বাচিত না হলেও আজীবন গাজীপুরবাসীর পাশে থাকবো : শাহনুর ইসলাম রনি


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৯-৫-২০২৩ রাত ৮:৩৩

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মাঝে নানা জল্পনা কল্পনা। সকলের একটাই চাওয়া শিক্ষিত-মার্জিত তরুণ নেতৃত্ব এলেই যারা সমাজকে কলুষিত করছে, তারা ধীরে ধীরে পেছনে চলে যাবে গড়ে উঠবে একটি আধুনিক ও স্মার্ট নগরী। এক্ষেত্রে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাতী প্রতীক প্রাপ্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি (রনি সরকার) বলেছেন ভিন্ন ভাবে। তিনি বলেছেন নির্বাচিত না হলেও আজীবন গাজীপুরবাসীর পাশে থাকবো, ইনশাআল্লাহ।

তিনি প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে মহানগরের হায়দারাবাদ, মাজুখান, হারবাইদ, বিন্দান ও পূবাইল থানা এলাকায় গণসংযোগ করেন । 

আসন্ন নির্বাচন ঘিরে রনি সরকার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মূল সমস্যা হচ্ছে ধুলাবালি ও ময়লা আবর্জনা। আমার প্রথম উদ্যোগই থাকবে মানুষ যেন নিঃশ্বাস নিতে পারে সেই অবস্থাটা ফিরিয়ে আনা। আমি ৪-৫ বছর সুইডেন, ডেনমার্কের মতো দেশে ছিলাম। আমি দেখেছি, তারা তাদের দেশটাকে কীভাবে সুন্দর ও পরিষ্কার-পরিছন্ন করে রাখে। এর জন্য আমাদের সিটির ৪০ লাখ মানুষকে সচেতন করতে হবে। আমি গাজীপুর সিটিকে আধুনিক নগরে রুপান্তরের পাশাপাশি সাধারণ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবো। আমি নির্বাচিত হলে জনগণের সেবা করবো এমনটা আমি কখনোও চিন্তা করিনি। আমি সব সময় সাধারণ মানুষের পাশে আছি আর আজীবন থাকবো।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচার-প্রচারণার ১১তম দিন শেষ। প্রার্থীদের হাতে প্রচারণার সময় আছে আর মাত্র ৪ দিন। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ভোটারদের ব্যাপক সারা পাচ্ছেন বলে জানান সরকার শাহনুর ইসলাম রনি। রনি আশাবাদী আসন্ন নির্বাচনে হাতী প্রতীক কে জয়্যুক্ত করে নগরবাসী সেবা করার সুযোগ করে দিবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন

টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার

কুড়িগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত

সহায়তা পেয়ে রায়গঞ্জের ৯০ বছরের সখিনা বেওয়ার জীবনে স্বস্তি

খালিয়াজুরীতে সংখ্যালঘুর জমি জোড় পূর্ব্বক দখল, থানায় লিখিত অভিযোগ