চিৎলা ইউনিয়ন যুবলীগের কর্মি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৫টায় চিৎলা ইউনিয়নের রুইতনপুর কিন্ডারগার্ডেন স্কুল মাঠে চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মি সভায় চিৎলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইন্তাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার তিনি বলেন বর্তমান সরকার অসহায় হতদরিদ্রদের জন্য জমিসহ গৃহনির্মাণ করে দিয়েছে। যা ইতোপূর্বে কোন সরকার করেনি। পদ্মা সেতু উদ্ধোধনের ফলে দেশের চেহারা পাল্টা গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। যুবলীগের নেতাকর্মীদের এসব উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সংগঠনের নেতৃবৃন্দদেরও সেই স্বপ্ন দেখতে হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন বিএনপি-জামাত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে জনগণের অধিকার অর্থাৎ জনগণের জান-মালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান তার দাঁতভাঙ্গা জবাব আপনারা রাজপথেই পাবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা আপনাদের মত আদর্শহীন রাজনীতি করে না, আমাদের নেতা-কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে।
কর্মি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বকর সিদ্দিক আরিফ, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডল,আব্দুল আলীম ফটিক যুবলীগ নেতা পীরুমিয়া, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, পদ্মবিল্লা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা রামিম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, সুমন, ছাত্রলীগের সাবেক গ্রন্থনা প্রকাশনা উপো সম্পাদক শেখ আনোয়ার,
অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম মল্লিক, মুনজুর রহমান, ইমরান হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর, বুলবুল ,আনিস ,রায়হান, রনিবিশ্বাস ,শিমুল
যুবলীগনেতা ইউসুফ মহুরী, আকরামুল হক, ইকরামুল হক, হায়দার আলী, জহুরুল ইসলাম, হোসেন আলী, জিনারুল ইসলাম, সুজন মেম্বর, সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন, রফিক রহমান, আশাবুল হক, নুর ইসলাম, আকরামুল হক, আব্দুর রহিম, বুরহান উদ্দিন, জনি মিয়া, কামরুজ্জামান, জুয়ের রানা, মিনারুল ইসলাম, আবুল কালাম আজাদ,হাসান, লিফটন, সজীব,সজল,কবির, আকাশ,মাহফুজ, রাশেদুল,আশা, ইমরান,হাসিব, আসিফ ইকবাল, তামিম
প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন যুবলীগনেতা সাইদুর রহমান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied