গোপালগঞ্জে নিজড়া গ্রামের সাবেক সেনা সদস্যকে কুপিয়ে আহত
গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম নিজড়া সাতবাড়ী গ্রামের সাবেক সেনা সদস্য মো: ফায়েকুজ্জামান (৪৮)কে কুপিয়ে ও দুই পা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে তার স্ত্রী সালমা জামান গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার বিবরনে জানাযায়, মো: ফায়েকুজ্জামানের সাথে একই গ্রামের লিয়াকত খান এর দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছিলো। এ ঘটনার জের ধরে গত (৮ মে) রাতে বাড়ি ফেরার সময় পশ্চিম নিজড়া জাফর মোল্যার বাড়ির পাশে সড়কের উপর মো: ফায়েকুজ্জামানকে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙ্গে দেয় প্রতিপক্ষ লিয়াকত আলী খান ও তার লোকজন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ট করে চিকিৎসক। সেখানেও তার অবস্থার অবনতি দেখে ঢাকা সিএমএস এ ভর্তি করা হয়। বর্তমানে সিএমএস এ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত সাবেক সেনা সদস্য মো: ফায়েকুজ্জামান।
মামলার বাদী সালমা জামান জানান, আমার স্বামী ফায়েকুজ্জামানের সাথে লিয়াকত খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আমার স্বামীকে হত্যা করার উদ্দেশ্যে লিয়াকত খান, স্বপন খান, শাকিল খান, হাবিব খান, ফুলমিয়া খান পূর্ব পরিপরিকল্পিত ভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করে ও দুই পা ভেঙ্গে দেয়। এ বিষয়ে আমি গোপালগঞ্জ সদর থানায় ১১ মে আসামীদের বিরুদ্ধে মামলা করি। মামলা নং: ১৭।
তিনি আরও জানান, আমার স্বামীর মৃত্যুর শয্যার কথা শুনে তিন দিন পরেই প্রতিপক্ষ লিয়াকত আলী খানের ছেলে মো: মিঠুন খান আমাদের বিরুদ্ধে সদর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। প্রশাসন বিষয়টি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা করি।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা