চোখে মরিচের গুড়াঁ ছড়িয়ে দিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই: আটক ১
মানিকগঞ্জের ঘিউর উপজেলায় মোঃ মুনসের আলী (৭০) নামে স্থানীয় এক মুরগি ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয়রা।
ভুক্তভোগী মুনসের আলী ঘিওর উপজেলার তরা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বানিয়াজুরী দক্ষিণ বাজারে মুরগির ব্যবসা করেন।
আটককৃত ব্যক্তির নাম বাদল মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আমগাঁও সরারচর এলাকার মৃত হারুন মিঞার ছেলে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ব্যবসায়ী মুনসের আলী মুরগি ক্রয়-বিক্রয় শেষে নগদ ৫১ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে উপজেলার বানিয়াজুরী বাজার থেকে তরা এলাকায় তার নিজ বাড়িতে যাওয়ার পথে আসামি বাদল তার সাথে থাকা অজ্ঞাত আরো দুজনকে সঙ্গে নিয়ে মুরগী ব্যবসায়ী মুনসের আলীর দুচোখে কৌশলে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী মুনসের আলী চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আসামি বাদল মিয়াকে তরা বাসস্ট্যান্ডের পাশ থেকে আটক করে এবং ব্যবসায়ীর টাকা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত টাকা ব্যবসায়ী মুনসের আলীকে ফিরিয়ে দেওয়া হয়। এঘটনায় থানা পুলিশকে খবর দিলে পুলিশ আসামি বাদলকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি বাদল মিয়াকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালকে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied