ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কেশবপুর পৌর এলাকার করোনাকালে ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১:৮

যশোরের কেশবপুর পৌরসভার উদ্যোগে শনিবার সকালে ২ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া মোটর শ্রমিক, ভ্যান শ্রমিক, ইজিবাইক চালক ও চায়ের দোকানদারদের মাঝে এখাদ্য সহায়তা প্রদান করেন। প্রতিটি পরিবারের জন্য খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার তেল ও আধা কেজি লবণ দেওয়া হয়।

পৌরভবন চত্বরে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, পৌর সচিব মোশাররফ হোসেন, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টুসহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, করোনাকালে ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত চাল এবং নগদ অর্থ দ্বারা ক্রয়কৃত খাদ্যসামগ্রী পৌর এলাকার কর্মহীন ২ হাজার ২০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ