ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প
ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে অসহায় ও দুস্থদের চিকিৎসায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।শনিবার পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে ও রংপুরের দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম , ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল্লাহ, অফিসার লজিস্টিক এন্ড হসপিটালিটি সার্ভিস মো: মাসুক মেহবুব, মেডিকেল অফিসার ডা: মুসফিকুর আলম, ডা: সাজ্জাদুল বারি রকি, জুনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর মো: সাদরুল হাসান রাজুসহ জেলা পুলিশের বিভিন্ন সদস্য, চিকিৎসা কাজে জড়িত বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী এবং চিকিৎসা নিতে আসা রোগীরা।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার ৭০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। সেবার মধ্যে চোখ পরীক্ষা, দৃষ্টি শক্তি সহ অন্যান্য পরীক্ষা। যে সকল রোগীদের চশমা বা প্রাথমিক চিকিৎসা প্রয়োজন তাদের ক্যাম্পেই চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও যে সকল রোগীর চোখের ছানি বা অন্যান্য অপারেশন প্রয়োজন তাদের দীপ আই কেয়ার ফাইন্ডেশনের পক্ষ থেকে রংপুরে নেওয়া হবে এবং সেখানেই বিনামূল্যে অপারেশন শেষে আবার ঠাকুরগাঁওয়ে পৌছে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ