ইবিতে সুষ্ঠুভাবে গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষের 'বি' ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর আমান প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের 'বি' ইউনিট সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অপ্রীতিকর কোন ধরণের ঘটনা ছাড়াই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় শতভাগ উপস্থিতি ছিলো।
এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৮শত ৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালে যে কোনো ধরণের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ছাড়াও ভ্রাম্যমাণ আদালত নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্ব পালন করেন। বিএনসিসি, রোভার-স্কাউট সদস্যরা শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। পরীক্ষার্থীদের সহযোগিতায় প্রবেশ পথে ম্যাপ ও আসনবিন্যাস সম্বলিত বোর্ড স্থাপন করা হয়। এছাড়া ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন