টঙ্গীতে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের প্রচারণা ও মিছিল
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছে নগরীর ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সমর্থকগণ । শনিবার বিকেলে ঠেলাগাড়ি মার্কায় ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সোহেল রানার সমর্থনে মিছিল ও জনসংযোগ চালিয়েছে তার কর্মী ও সমর্থকরা। এসময় তারা নৌকা ও ঠেলাগাড়ি সমর্থনের বিভিন্ন শ্লোগান দেন।
মিছিলটি ৪৬ নং ওয়ার্ডের বিসিক মা টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে দত্তপাড়া, শৈলারগাতী, ফাইসন্স রোড, হয়ে নয়াগাঁও এলাকায় ঠেলাগাড়ি মার্কা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় সোহেল রানা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী ২৫ মে নির্বাচনে নৌকার বিকল্প নেই পাশাপাশি ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে ঠেলাগাড়ি মার্কার ও কোন বিকল্প থাকবেনা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ওয়ার্ড থেকে নৌকা ও ঠেলাগাড়িকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সাধারণ মানুষ এই এলাকায় পরিবর্তন চায়। তারা কোন ভূমিদস্যুর হাতে ক্ষমতা দেখতে চায় না।
তিনি বলেন, ঠেলাগাড়ি মার্কার পাশাপাশি এই ওয়ার্ড থেকে নৌকা মার্কাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এর সুযোগ্য সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এর সালাম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied