ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় যুবলীগের শান্তি সমাবেশে নঈম হাসান জোয়ার্দ্দার


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ১২:২
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গায় শান্তি সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা। ২০ ই মে শনিবার বিকেল  ৫ টায় জেলা যুবলীগের কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি—জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দেশবিরোধী ‘ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের অগ্রযাত্রা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একের পর এক ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ যুবলীগকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও নৌকাকে বিজয় করতে যুবলীগকে কাজ করতে হবে। পরিচ্ছন্ন, মেধাবী, পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের যুবকদের তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত, শক্তিশালী করে চুয়াডাঙ্গা জেলা যুবলীগকে স্মার্ট যুবলীগ হিসেবে রূপান্তর করা হবে।’ এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সাংগঠনিক দিকনির্দেশনাসহ দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার সকল জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত থাকার আহ্বান জানান
সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা পলেন, 
যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল শেখ সুইট, যুবলীগ নেতা তানভীর রেজা টুটুল, চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, সাধারণ সম্পাদক খান জাহান ও সুজন।
এসময় উপস্থিত ছিলেন, দিপু বিশ্বাস, লোকমান,আলীম ,মিঠুন ,সুমন ,সজল ,কবির, সজীব, হাসান, লিপ্টন, সজীব, আতিয়ার ,সুজন ,
জনি, লপু,ফিরোজ,মিতুল,শান্ত,রুবেল,ইমরান, তানজিল,আলামিন,চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, ইমরান, সৌরভ,তানিন,রফিক, রাকিব ,সজিব ,হিলাল ,সাইদুল, শাকিল, সুজন, রকি, স্বপন ,তানজিল, সোহেল ,কালু, তামিম, রাশিদুল ,তারিকুল প্রমুখ।

এমএসএম / এমএসএম

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

‎ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক

শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে ভূঞাপুরে অভিভাবক সমাবেশ

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকারঃ আইনমন্ত্রী