ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় ছেলের নির্যাতনে মা আহত, বোনকে মারপিট


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ১২:৩
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিক নগর গ্রামে ছেলের হাতে মা আহত হওয়ার খবর পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, লিপি বেগমের স্বামী মিলন খান মারা যাওয়ার পর বড় ছেলে মিঠুন খান ব্যাবসা, নগদ টাকা ও সম্পত্তি আত্মসাৎ করে, সে নিয়ে মা, ভাই বোনের সাথে দ্বন্দ শুরু হয়।
 
লিপি বেগম বলেন আমার স্বামী মারা যাওয়ার পর আমার বড় ছেলে মিঠুন আমার কাছ থেকে লকার ও আলমারির চাবি নিয়ে লকারে থাকা নগদ আনুমানিক ৫ লক্ষ টাকা ৪ টি স্বর্ণের চেইন, জমির দলিল, চেক বই নিয়ে যায়। তার পর থেকেই ওর ভাই ও বোনদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে, আমি এতে বাধা দেওয়ায় আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। এর আগে একবার আমার হাত মোচর দিয়ে ভেঙ্গে ফেলে।
 
লিপি বেগম আরও বলেন ২০ মে শনিবার আনুমানিক দুপুর ১২ টা ৩০ মিনিট এর সময় বাড়ির সামনে মেহেগুনি গাছ কাটা নিয়ে  বড় ছেলে মিঠুনের সাথে আমার তর্ক কথা কাটাকাটি হয় এক পর্যায় মিঠুন আমাকে ঘুষি মারলে আমি অজ্ঞান হয়ে পরে যাই আমার ছোট মেয়ে মিলা (২৬) আমাকে ঠেকাইতে গেলে তাকে লাথি, কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা যখম করে, আমাকে আমার মেয়ে ও জামাই স্থানীয় ডাক্তরের কাছে নিয়ে যায়, আমার নাকে ৪ টি সেলাই লাগে তবে আমি বলতে পারব না কিভাবে কেটে গেল। আমার বড় ছেল বিভিন্ন নেশায় আশক্ত।
 
বোন মিলা বলেন আমরা দুই ভাই দুই বোন, বাবার ব্যবসার টাকা সব আমার বড় ভাই মিঠুন গ্রাস করেছে। সে ছোট ভাই ও আমাদের দুই বোন কে বাবার সম্পদ না দিয়ে সব একা ভোগ করতে চায়। আজ মা কে তার হাত থেকে বাচাতে গেলে সে আমাকে চুল টেনে লাথি, থাপ্পড় কিল-ঘুষি মারে। এছাড়া প্রয় ১ বছর আগে আমার মায়ের হাত মুচড়াইয়ে আহত করে। আমার ভাই নেশাখোর। 
 
এ বিষয় মিঠুন খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি মাকে মারি নাই, বোন কে মেরেছি, মা ঠেকাইতে গিয়ে আমার হাত ধরলে আমি জাটা দিলে  মা আলনার উপর পরে গিয়ে কেটে যায়। মা আর বোনের সকল অভিযোগ মিথ্যা।  

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা