ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ১২:৮
বীর মুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ শুভ উদ্ধোধন করা হয়েছে।শনিবার, ২০ মে- সকাল সাড়ে নয়টায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ক্রীড়া সংগঠক রাশেদুল ইসলাম জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও শুভ উদ্বোধন ঘোষনা করেন মানিকগঞ্জ জেলা আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন (এডভোকেট)।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, বীব মুক্তিযোদ্ধা এড.আব্দুল মজিদ ফটো, প্রয়াত ডাঃ রফিক উদ্দিনের সহধর্মিনী সাবিরা সুলতানা,ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের পৃষ্টপোষক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মাকসুদা মুস্তারীণ, ডাঃ আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
 
ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দীন একজন সরল মনের খেলা পাগল মানুষ ছিলেন। তিনি নিজে কাবাডি খেলোয়ার ছিলেন। তখনকার সময়ে নিয়মিত মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ীতে কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণ করতেন। অন্য সকল খেলার প্রতিও তার বিপুল আগ্রহ ছিল। প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অনেক হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। যেখানেই যেতেন সেখানে সবার আগে খেলাধুলার জন্য একটা পরিবেশ তৈরী করতেন। ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্ট, ক্রিকেট ও ফুটবলের জন্য আলাদা মাঠ তৈরী করা ছিল তার নতুন কর্মক্ষেত্রের একটা অংশ। এই লীগ আয়োজনের কারণ হলো খেলাপাগল মানুষটার স্মৃতি ধরে রাখা আর তার নিজের এলাকায় খেলার প্রসার ঘটানো। উনি চিকিৎসক ছিলেন। তার দুই সন্তান মানে আমরা দুই ভাই ই চিকিৎসক। আমার স্ত্রীও চিকিৎসক।  চিকিৎসা বিজ্ঞানে বলাই আছে খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখেনা, মনকেও সুস্থ রাখে। খেলাধুলা সকল প্রকার মাদকের প্রতি অনাগ্রহ তৈরী করে, মানসিক ভাবে আনন্দে রাখে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ তরুন ও যুব সমাজের বিকল্প নেই। 
 
এই বীর মুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দীন স্মৃতি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ সফল হোক এই কামনা করি। সামনের বছরগুলোতেও যেন সুন্দর ভাবে এই লীগ পরিচালনার ক্ষেত্রে যুক্ত হতে পারি সে দোয়া চাই সকলের কাছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার মা এখানে উপস্থিত আছেন। সবাই তার সুস্থতার জন্যও দোয়া করবেন।

এমএসএম / এমএসএম

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহীতে সাংবাদিক হেলাল'কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা প্রদান