কুমারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ই মে শনিবার বিকেল পাঁচটায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়াদ্দারের নির্দেশে কুমারী ইউনিয়ন যুবলীগ এ কর্মী সভার আয়োজন করে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু।
বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মণ্ডল ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ।
কুমারী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ—সভাপতি ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা পীরুমিয়া,শেখ শাহী, বিপ্লব হোসেন,বিপুল ,ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সাহিন রেজা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বাগণ, ইউনিয়ন যুবলীগ নেতা আরিফ, মহাবুল, আকুল, সোহান, হিমেল, শরীফ, হযরত, রিপন, কালাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘নঈম হাসান জোয়াদ্দারের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ ঐক্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়াদ্দারের নেতৃত্বে জেলা যুবলীগের নেতা—কর্মীরা বিএনপি—জামায়াতের সকল নৈরাজ্য প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়েই এগিয়ে চলবে। দেশ বিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করা হবে।’
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied