মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম,এম, মোশাররফ হোসেন মুসা মিয়া মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এম, এম,মোশাররফ হোসেন মুসা মিয়া। মতবিনিময় সভাতে মুসা মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। সে লক্ষে মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গর সাংবাদিকদের সাথে ধারাবাহিক মতবিনিময় করছেন। মনোনয়ন প্রত্যাশী মুসা মিয়ার কাছে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহজাহান হেলাল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হোসেন পলাশ, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, দপ্তর মফিজুর রহমান মুবিন বিভিন্ন প্রশ্ন করলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তৃণমূলের নেতা,সব শ্রেণীর মানুষ সাথে আমার গভীর সম্পর্ক, নিয়মিত তাদের খোঁজ খবর রাখি, আমি এমপি হলে সেবা পেতে সমস্যা হবে না । তাছারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ব্যক্তিগতভাবে চিনে,তিনি আমার বিষয়টা বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিবেন। এ সময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসরাফিল মোল্যা, যুগ্ম সাধারন সম্পাদক আহাদুল হাসান,মোঃ মাসুদুর রহমান,মোঃ কামাল আহম্মেদ,মজনু মিয়া,আঃ মান্নান মোল্যা,জাফর বিশ্বাস,মোঃ মজিবর রহমান,বাকের ইদ্রিস প্রমূখ।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied