ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রশংসায় ভাসছেন ঠাকুরগাঁও ডিবি’র এসআই নাবিউল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ৩:২৯

নিত্য প্রয়োজনীয় খাদ্যের মধ্যে চেতনানাশক ছিটিয়ে সম্পদ লুন্ঠনকারি টিমের সকল সদস্যকে একে একে গ্রেপ্তার করে প্রশংসায় ভাসছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নাবিউল ইসলাম। স¤প্রতি ঠাকুরগাঁওয়ে চেতনানাশক ছিটিয়ে ও খাদ্যের মধ্যে মিশিয়ে দিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ওই পরিবারের সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছিলো একটি সংঘবদ্ধ চক্র। এতে অনেকটাই অস্বস্তির মধ্যে পড়েছিলো ঠাকুরগাঁও জেলা পুলিশ।
একই কায়দায় জেলায় পর পর ৬টি চুরির ঘটনায় হরিপুর থানায় একটি ও রাণীশংকৈল থানায় দুইটি মামলা রজু হয়। কিন্তু মামলা তদন্তে তেমন কোন অগ্রগতি না হওয়ায় এবং এ জাতীয় চুরি বন্ধে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের মাধ্যমে দায়িত্ব দেন গোয়েন্দা শাখার এসআই নাবিউল ইসলামকে। এদিকে দায়িত্ব পাওয়ার সাথে সাথেই কাল বিলম্ব না করে এসআই নবিউল ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামেন।
প্রথমেই তিনি আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা আ: রহিমকে আটক করেন। আর তার কাছ থেকেই মিলে এই চক্রের অন্যান্য সদস্যদের নাম-ঠিকানা। জানতে পারেন এই চক্রটি কিভাবে ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে তাদের বাসা বাড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে চেতনানাশক মিশিয়ে দেয় এবং পরবর্তীতে কিভাবে বাড়ীর গ্রিল কেটে, দরজা ভেঙ্গে সম্পদ লুন্ঠন করা হয়। এরপর চক্রের মূলহোতা আ: রহিমকে সাথে নিয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ, বোচাগঞ্জ, কাহারোল ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে একে একে মো: সুজন আলী, আব্বাস আলী, মো: শাহিনুর ওরফে মাহিন, সুধাংশু ওরফে দাদু, বিরেন ও মো: সহিরুল নামে এই চক্রের আরও ৬জনকে আটক করেন এবং উদ্ধার করেন চোরাই স্বর্ণালঙ্কার ও চেতনানাশক ঔষধ এবং ঔষধ বানানোর সরঞ্জামাদি। পরে আটক সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেন মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নবিউল।
এ বিষয়ে এসআই নাবিউল জানান, মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার প্রথম থেকেই আমি একজন ব্যক্তিকে টার্গেট করি এবং এতে সফলতাও আসে। এই চক্রের মূল হোতা আ: রহিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ে এসে চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় এই ধরণের চুরির ঘটনা ঘটায়। পরে তার দেয়া তথ্য মতে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থান থেকে এই চক্রের আরও ৬ সদস্যকে আটক করি। তিনি জানান, এই চক্র এলাকার ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে রাতের বেলা তাদের বাসাবাড়ীতে গিয়ে রান্না ঘরে রক্ষিত খাবার লবন ও হলুদের সাথে চেতনানাশক মিশিয়ে আবার আগের স্থানে রেখে দেয়। পরদিন রাতে ওই বাড়ীর জানালা, দরজা, গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সোনা-দানাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে এবং তা ভাগ-বাটোয়ারা করে নিয়ে নেয়।

নাবিউল আরও জানান, এই চক্রটির চেতনানাশক তৈরীর কারিগর হলো সুজন আলী নামে এক যুবক। সে তার নিজস্ব ফর্মুলায় ঘুমের ওষুধ রিভো-২- ৬০টি ট্যাবলেট এবং সিজোপিন ১৫টি ট্যাবলেট একত্রে করে তা রুটি বানানো বেলনার দ্বারা গুড়ো করে পুড়িয়া বানিয়ে চক্রের অন্যান্য সদস্যদের সাপ্লাই দেয়। এই অতি মাত্রার ঘুমের ওষুধ অনেক স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়, বিশেষ করে শিশু ও বয়স্করা দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভোগে। এসআই নবিউল জানান, চেতনানাশক চোর চক্রের মূলহোতা সহ সাতজনকে আটক করে আদালতে সোপর্দ করতে পেরেছি, এটা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিলো। কেননা জেলা পুলিশের কর্ণধার মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যার আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি সফল হয়েছি-এটাই আমার বড় পাওয়া। তবে আমার একটি ম্যাসেজ রয়েছে জেলাবাসীর জন্য-সেটা হলো, আপনারা আপনাদের খাদ্যদ্রব্য কখনোই উন্মুক্তভাবে রাখবেন না। সেটার যদি নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে এ ধরণের ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত