ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে সন্তানের হাতে লাঞ্ছিত পিতা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১:৪৪

সিরাজগঞ্জের তাড়াশে সন্তানের হাতে পিতা লাঞ্ছিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের গোয়াল গ্রামে। শুক্রবার (৩০ জুলাই) ওই গ্রামের পিতা মানিক সরদার, ছেলে হাফিজুর রহমান (৪০) ও আব্দুল হান্নানের (৩৫) হাতে লাঞ্ছিত হন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

থানার অভিযোগ সূত্রে জানা যায়, গোলায় গ্রামের মানিক সরদারের ছেলে হাফিজুর রহমান ও আব্দুল হান্নান কিছুদিন আগে পিতার নিকট থেকে জোড় করে দুই লাখ টাকা হাতিয়ে নেয়। তারপরেও ক্ষান্ত না হয়ে পিতার বসতবাড়ি তাদের নামে লিখে চাইলে পিতা মানিক সরদার তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে কথাকাটাকাটি হলে পুত্রদ্বয় পিতা মানিক সরদারকে গালিগালাজ করে। পিতা গালিগালাজ করতে নিষেধ করলে এ পর্যায়ে ছেলে হাফিজুর রহমান ও আব্দুল হান্নান মানিক সরদারকে কিল-ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে মেরে আহত করে। পরে পিতাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে প্রাণনাশের হুমকি দেয়। পিতা প্রাণের ভয়ে তাড়াশ থানায় পুত্রদ্বয়ের নামে অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট