গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২২ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এই প্রতিপাদ্য নিয়ে সকালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যাালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন কার্যালয়ের সুশাসন চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার শাখা) আজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন-নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার, সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন খান, আওয়ামীলীগ নেতা শেখ মো: রুহুল আমীন সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সেবা প্রত্যাশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া, স্মার্ট ভূমি সেবা সমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং স্মার্ট সেবা সমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ২২মে থেকে ২৮ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে বলে জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা