ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরের কামারগাঁ খাদ্যগুদামে নিম্নমাণের চাল সরবরাহ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২২-৫-২০২৩ দুপুর ১২:২০
রাজশাহীর তানোরের কামারগাঁ সরকারি খাদ্যগুদামে নীতিমালা লঙ্ঘন ও চোরাপথে বাইরের এলাকা থেকে নিম্নমাণের চাল সরবরাহের অভিযোগ উঠেছে। গুদাম কর্মকর্তার, যোগসাজশে দীর্ঘদিন যাবত  চাঁপাইনবাবগঞ্জের আতাহার, নওগাঁর মহাদেবপুর ও পাবনার চাঁচকৈড় এলাকা থেকে নিম্নমানের চাল কিনে সরকারি গুদামে সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্ট সুত্র জানায়, নীতিমালা অনুযায়ী চুক্তিবদ্ধ মিলারকে সংশ্লিষ্ট এলাকায় নিজস্ব মিলে চাল উৎপাদন করে খাদ্যগুদামে সরবরাহ করার কথা বলা আছে।
 
জানা গেছে, ২২মে সোমবার দুপুরে ট্রাক্টর করে এক ট্রাক্টর প্রায় ৪৮০ বস্তা নিম্নমানের চাল নিয়ে আশা হয় কামারগাঁ সরকারি খাদ্যগুদামে। মুন্ডুমালা পৌর এলাকার আব্দুস সাত্তার মাস্টার নীতিমালা লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের আতাহার মেসার্স ভাই ভাই চাল কল থেকে এসব চাল নিয়ে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক গুদামের এক শ্রমিক জানান, বিভিন্ন এলাকা থেকে ওএমএস, খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচির চাল কিনে ওই মিল থেকে পালিশ করে সরকারি গুদামে আনা হয়েছে। এসব চালের মাণ খারাপ পরীক্ষা করা হলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে। এবিষয়ে জানতে চাইলে আব্দুস সাত্তার মাস্টার বলেন, তিনি হজ্জব্রত পালনের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন, মুন্ডুমালা মিল থেকে চাল দেয়া হয়েছে বলে তিনি জানেন। এবিষয়ে জানতে চাইলে কামারগাঁ সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বিভিন্ন অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, তানোরের বাইরে থেকে চাল আনা যাবে না এমন কোনো কথা নাই। ভাল মানের চাল যেকোনো এলাকা থেকে দেয়া যাবে, আর তানোরে ওই রকম চালকল নাই। এবিষয়ে জানতে চাইলে  উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুন্নবী বলেন, তিনি এখন মোহনপুর উপজেলায় আছেন। চালগুলো কোথা থেকে আসছে খোঁজ না নিয়ে বলতে পারবেন না। এসব চাল চাঁপাইনবাবগঞ্জ সদরের আতাহার থেকে আসছে জানানো হলে তিনি বলেন, মিলারদের নিজস্ব মিল থেকে চাল দিতে হবে বাইরের এলাকা থেকে চাল এনে দেয়া যাবে না।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ