ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

কিশোর-যুবকদের খেলায় ফেরাতে নোয়াখালীর তৃণমূলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ১:৮

কিশোর ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও নানা অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে নোয়াখালীর কবিরহাট উপজেলায় তৃণমূল পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের মধ্যম রামেশ্বরপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মধ্যম রামেশ্বরপুর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য গোলাম হায়দার বিএসসি।

ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উল্যাহ শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কিশোর-যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি অপরাধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে কিশোর ও যুবরা ধীরে ধীরে খেলাধুলা থেকে বিমুখ হয়ে পড়ছে। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে তাদের আবারও মাঠমুখী করা সম্ভব। পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

বক্তারা আরও বলেন, এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার কিশোর ও যুবকদের খেলোয়াড়দের অংশগ্রহণ তাদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলছে, যা ভবিষ্যতে একটি সুস্থ সমাজ বিনির্মাণে সহায়ক হবে।

টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় দানু পাটোয়ারী বাড়ী ঈগলসকে পরাজিত করে বসুরহাট মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজকরা জানান, এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন নয় বরং যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও অপরাধমুক্ত ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার একটি সামাজিক আন্দোলন।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল