রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর মনোনয়ন উত্তোলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।সোমবার(২২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে নেতাকর্মী সাথে নিয়ে রাজশাহী জেলা প্রশাসক রিটানিং অফিসারের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় এবি পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের প্রেরণা। তার আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং উন্নত রাজশাহী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার” আসুন বদলে যাই, বদলে দিই।
তিনি আরো বলেন, বিগত দিনে জনগণের যে অধিকার হরণ করা হয়েছে, তা ফিরিয়ে দিতে এবং সুশাসন ও নৈতিক রাজনীতির চর্চায় আমি বদ্ধপরিকর। আমি রাজশাহী-১ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
এবি পার্টির নেতাকর্মীরা জানান, ড. মুহাম্মাদ আব্দুর মহাসেনীর হাত ধরে তানোর-গোদাগাড়ীতে নতুন ধারার জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। এ সময় সাংবাদিকদের সাথেও মত বিনিময় করেন।
এমএসএম / এমএসএম
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত
উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন