বগুড়ায় লোটো শোরুমের মালিককে অপহরণের পর হত্যা
বগুড়ার আদমদীঘিতে অপহরণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে দুপচাঁচিয়া লোটো শোরুমের মালিক মোঃ পিন্টু আকন্দ (৩৮) কে। অপহরণে ব্যবহৃত একটি সাদা হাইস মাইক্রোবাস থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে আদমদীঘি থানাধীন কোমারভোগ গ্রাম থেকে কোমারপুরগামী সড়কে তোফাজ্জল নামের এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় থাকা মাইক্রোবাসটির পেছনের সিটের পা রাখার স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাজারে অবস্থিত লোটো শোরুম থেকে বের হওয়ার সময় ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক পিন্টু আকন্দকে একটি সাদা হাইস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ১৫-৩২৬৮। পরে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়িটির অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে মালিক দূর থেকে গাড়িটি বন্ধ করে দেন। গাড়ি বন্ধ হয়ে গেলে অপহরণকারীরা মাইক্রোবাসটি ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ আদমদীঘি থানাকে অবহিত করলে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান এবং দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস তল্লাশি করেন। এ সময় গাড়ির ভেতর থেকে পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাক ও মুখে কসটেপ পেঁচানো থাকায় শ্বাসরুদ্ধ করে হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রানীনগর উপজেলার লৌহচড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। তিনি দুপচাঁচিয়ায় লোটো শোরুম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় দুপচাঁচিয়া থানার এসআই মোঃ সজিব আহমেদ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় পাঠান।
পুলিশ জানায়, এ ঘটনায় একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি। অপহরণের পেছনে কী উদ্দেশ্য ছিল এবং কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত