ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

৭ দিন পর পুনরায় কেপিএম'র উৎপাদন শুরু


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২২-৫-২০২৩ দুপুর ১২:২২
কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের উৎপাদন টানা ৭ দিন বন্ধ থাকার পর গত রবিবার (২১ মে) সন্ধ্যা থেকে পুনরায় মিল চালু করা হয়েছে। এর আগে গত ১৪ মে এলএনজি গ্যাস সরবারহ বন্ধ করে দেওয়ার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। ঘূর্ণিঝড় 'মোখা'কে কেন্দ্র করে মহেশখালীর ভাসমান দু'টি এলএনজি টার্মিনাল নিরাপদে সরিয়ে নেওয়ায় এই গ্যাস সংকট সৃষ্টি হয়।
 
বিষয়টি নিশ্চিত করে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান জানান, গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখার প্রভাবের কারণে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় কেপিএমের উৎপাদন বন্ধ করতে হয়েছিল। এলএনজি সরবরাহ না থাকায় ১৪ মে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা ৭ দিন মিলের উৎপাদন বন্ধ ছিল। গ্যাস সরবরাহ চালু হওয়ায় আমরা পুনরায় রবিবার সন্ধ্যা থেকে উৎপাদন শুরু করেছি এবং ওইদিন রাতের শিফটে ৭ মেঃ টন কাগজ উৎপাদিত হয়েছে।
 
কেপিএম প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এলএনজি সরবরাহ পাওয়ার পর থেকেই কেপিএমের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা পুনরায় কারখানা সচল করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। একবার কারখানা বন্ধ হলে পুনরায় সচল করতে সময় লাগে। তবে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণ নানা প্রতিকূলতা সত্বেও পুনরায় কারখানা চালু করার জন্য নিরলসভাবে কাজ করেন এবং মিল পুনরায় চালু করে উৎপাদনে যায়।
 
কেপিএম শ্রমিক, কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, এতদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক, কর্মচারীদের মন অত্যন্ত খারাপ ছিল। আমরা প্রতিদিন খবর নিতাম কবে এলএনজি আসবে। তবে আশার কথা হলো রবিবার গ্যাসের সরবরাহ পাওয়ায় এবং সঠিক প্রেসার থাকায় কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু