ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে মামলা
ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। রোববার ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলাটি জমা দেন।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার বেগুনবাড়ী গ্রামের মো: আবেদ আলীর মেয়ে জেসমিন বেগম (৩১) এর ২০১৩ সালের ২২ মার্চ ইসলামী শরিয়াহ অনুযায়ী পাশ্ববর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পশালবাড়ী গ্রামের মো: ইয়াছিন আলীর ছেলে মো: রাশেদ (৩৫) এর সাথে বিয়ে হয়। তাদের সংসারে জিহাদ নামে ১১ বছর বয়সী পুত্র ও রাশিকা নামে ৬ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। পরিবারের লোকজনের কু-পরামর্শে বিয়ের পর থেকেই রাশেদ তার স্ত্রীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে না পেয়ে অন্যত্র দ্বিতীয় বিয়ে করে। কিন্তু যৌতুকের দাবিতে রাশেদ বিভিন্ন ভাবে নির্যাতন করলেও জেসমিনের পরিবার গরীব হওয়ায় টাকা দিতে পারেনি। এ অবস্থায় যৌতুকের টাকা না পেয়ে গত ১লা মে রাশেদ ও তার পরিবারের লোকজন জেসমিন বেগমকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। জেসমিন তার বাবার বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তিতে এ বিষয়ে মামলা করতে চাইলে রাশেদ আপোষ মিমাংসার কথা বলে কালক্ষেপন করলেও জেসমিনকে বাড়িতে নিয়ে যায়নি। পরে গত শনিবার জেসমিনের বাবার বাড়িতে আপোস মিমাংসার শালিস বৈঠকেও যৌতুকের ৩ লাখ টাকা না দিলে জেসমিনকে ঘরে ফিরিয়ে নিবে না বলে জানিয়ে দেয় রাশেদ ও তার পরিবার। কোন কুল কিনারা না পেয়ে জেসমিন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা মতে প্রার্থনায় এ মামলাটি দায়ের করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ