আকিজ জুট মিলে “উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আকিজ জুট মিলে “উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে রবিবার বিকালে আকিজ জুট মিলস্ লিঃ এর আকিজ সিটি দরবার হলে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সিআইপি এর সভাপতিত্বে উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইপিবি (অতিরিক্ত সচিব) ও ভাইস-চেয়ারম্যান এন্ড সিইও এ,এইচ,এম আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাপরিচালক,ইপিবি (অতিরিক্ত সচিব) মাহবুবুর রহমান। এসময় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এন্ড সিইও , ইপিবি (অতিরিক্ত সচিব) ও মহাপরিচালক,ইপিবি (অতিরিক্ত সচিব) আকিজ জুট মিলস্ লি:, যশোরে উপস্থিত হলে লাল গালিচা সম্বর্ধনা ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের নির্বাহি পরিচালক সহ সকল উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ।
আকিজ গ্রুপের চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এন্ড সিইও , ইপিবি (অতিরিক্ত সচিব) মহাপরিচালক,ইপিবি (অতিরিক্ত সচিব) কে আকিজ জুট মিল পরিদর্শনে আসায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আমাদের পিতার নীতিতেই বিশ্বাসী হয়ে আমাদের ব্যবসা চালাচ্ছি । আমার পিতা বলে গেছেন, কিনবেন কম, বেচবেন বেশি” । এই মূলধনকে পুঁজি করে আমাদের পিতার দেওয়া ব্যবসা আলহামদুলিল্লাহ্ আমরা আজ পর্যন্ত নিয়ে এসেছি । তিনি আকিজ জুট মিল তথা পাট শিল্পের উন্নয়নে রপ্তানি উন্নয়ন ব্যুরর সহযোগিতা কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন । উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আকিজ জুট মিলস্ লিঃ নির্বাহি পরিচালক জনাব শেখ আব্দুল হাকিম প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied