শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে দামুড়হুদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি, জামাত ও স্বাধীনতা বিরোধী চক্রের দ্বারা প্রকাশ্যে হত্যার হুমকি এবং দেশবিরোধী সন্ত্রাস, নৈরাজ্য, ও ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ শে মে বিকাল ৫ঃ০০ ঘটিকার সময় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জুর সভাপতিত্বে উপজেলা ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ব্রীজ মুখ হয়ে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় তিনি বলেন গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দেশবিরোধী ‘ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের অগ্রযাত্রা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একের পর এক ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ সকল নেতাকর্মীকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
মাহফুজর রহমান মন্জু বলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও নৌকাকে বিজয় করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্ন, মেধাবী, পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের নেতা কর্মীদের তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত করে , শক্তিশালী করে সকল নেতাকর্মীদেরকে স্মার্ট হিসেবে রূপান্তর করা হবে।’ এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সাংগঠনিক দিকনির্দেশনাসহ দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার সকল জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত থাকার আহ্বান জানান। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর আওয়ামীলীগের সভাপতি শহীদুল ইসলাম, দর্শনা পৌরসভার চেয়ারম্যান আতিয়ার রহমান হাবু, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান ভুট্টো, লতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, দর্শনা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট আবু তালেব, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এসএম মহসিন, সাবেক ছাত্রনেতা হযরত আলী, জাহাঙ্গীর আলম, শেখ হাফিজুর শামসের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নিশান তরফদারসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক
যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে
ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন
সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
Link Copied