ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাসিক নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট চাইতে টঙ্গীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ১১:৪৭
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী ২৫ শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ তত বৃদ্ধি পেয়েছে। সিটি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রচারণা তুঙ্গে। গতকাল সকালে নৌকা মার্কার পক্ষে ভোট চাইতে কেন্দ্রীয় কমিটির সদস্যরা টঙ্গী প্রেস ক্লাবের এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পরে তারা টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালায়। 
এসময় টঙ্গী প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কেন্দ্রীয় ধর্ম বিষয়ক কমিটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী। মতবিনিময় সভায় গোলাম মাওলা সাংবাদিকদের সহযোগিতা এবং ভোটারদের  নৌকা মার্কায় ভোট দেওয়া অনুরোধ করেন। এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক কমিটির সদস্য এম মিজান সরদার, হাসান মজিবুল, আজিজুর রহমান, এবিএম সিরাজুল ইসলাম সাজিদ, স্বপন মোড়ল,দিদারুল ইসলাম, জালাল উদ্দিন, বাবুল ইসলাম, রাব্বি চৌধুরী ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ। মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষ গোলাম মাওলা স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় নৌকা মার্কার পক্ষে ভোট চান ও লিফলেট বিলিসহ প্রচার-প্রচারণা চালায়।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’