ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ৩:২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে এই কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধনী পর্বে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথির বক্তব্যে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, অফিসে আসা ফাইল ও চিঠিগুলো যথাযথভাবে সংরক্ষণ, নির্ভুলভাবে, সঠিক সময়ে, সঠিক ব্যক্তির কাছে সেগুলো উপস্থাপন এবং নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হলে প্রতিষ্ঠানের কর্মী হিসেবে তা হবে শুদ্ধাচার। অফিসসময়ে অফিসে উপস্থিত থাকার জন্য নজরদারিটা কর্তৃপক্ষের দিক থেকে নয়, আপনাদের মনের ভিতর থেকে হতে হবে। আপনার উপর ন্যস্ত দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে আপনি আপনার কাছে জবাবদিহি করবেন। এখানে যদি আপনি ক্লিয়ারেন্স পান তাহলে বুঝবেন আপনি শুদ্ধাচারের দিকে এগিয়ে যাচ্ছেন। কর্মশালার নির্যাস পুরোপুরি গ্রহণ করে তা কর্মজীবন ও পারিবারিক জীবনে প্রতিপালনের আহ্বান জানান ভিসি।

সভাপতির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, প্রতিদিনের সুশৃংখল কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সবাই মিলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবো।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস।

কর্মশালার মূল পর্বে রিসোর্স পার্সন হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কর্মচারীবৃন্দ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড