ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনাকে হত্যার হুমকি, ইবি শাপলা ফোরামের প্রতিবাদ


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ৩:৩১

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। একইসঙ্গে হুমকি প্রদানকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৩ মে) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা ও বঙ্গবন্ধু-পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রের অংশ। চিরচেনা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনো যে খুনের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে ঘটনাটি তা আবারো প্রমাণ করলো।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে তখন উপর্যুক্ত স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের হত্যার রাজনীতি সফল করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল বুধবার শাপলা ফোরাম ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির করবে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ