টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে দিকে শহরের দিঘুলীয়া সেতুর পাশে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.আবু ছালাম মিয়া। স্থানীয়রা জানান, নিহত মাছ ব্যবসায়ী পৌর এলাকার পাড় দিঘুলীয়া দেলবর ব্যাপারীর ছেলে আলী আকবর বাপ্পী (৩৩)। তাকে কে বা কারা শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে দিঘুলীয়া সেতুর পাশে মেরে রেখে যায়। এবিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান জানান, রাতে টাঙ্গাইল সদর থানা পুলিশ বাপ্পীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.আবু ছালাম মিয়া বলেন, রাত ১টা ৩০ মিনিটে খবর পেয়ে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথা'সহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো বলেন তার শার্টের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করে লাশ সনাক্ত করা হয়। এরপর রাতেই লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি