শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকী দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগর স্বেচ্ছাসেবক লীগ। গত সোমবার বিকেলে চাট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে আগ্রবাদ কনভেশন সেন্টারের সম্মুখ হতে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি দেওয়ান হাট মোড়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ সামাবেশে বক্তরা বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে যারা, তাদের বলে দিতে চাই শেখ হাসিনাকে হত্যা তো দূরের কথা একটা আঁচড়ও লাগতে দেবে না আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা । শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের জনগণকে সাথে নিয়ে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে রাজপথে। এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতারা হুমকীদাতাকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তসলিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু সহ ওয়ার্ড, থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন