গিনেস বুকে নাম ওঠানোয় ঠাকুরগাঁওয়ের রাসেলকে জেলা ক্রীড়া সংস্থার শুভেচ্ছা
ঠাকুরগাঁওয়ে স্কিপিং বা দড়ি লাফে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানোয় রাসেলকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করা হয়। শনিবার (৩১ জুলাই) শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজিদ আহমেদ রানা, রাসেলের স্কুলশিক্ষক মোতাহার হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন- স্বনামধন্য ফুটবলার মনোয়ার হোসেন লেবিন, মানস রায়সহ জেলার বিভিন্ন ইভেন্টের নারী খেলোয়াড়বৃন্দ।
পরবর্তীতে রাসেলকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বড় পরিসরে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।
উল্লেখ্য, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে স্কিপিংয়ে ৩০ সেকেন্ডে ১৪৫ বার লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েন। ২০১৯ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে চ্যালেঞ্জ করে আবেদন করে রাসেল। স্কিপিং রোপের ওপর দুটি বিষয়ে সে চ্যালেঞ্জ করেছিল। একটি ৩০ সেকেন্ডের অন্যটি ১ মিনিটের ওপর। এক পায়ে ৩০ সেকেন্ড স্কিপিং রোপে ১৪৪ বার লাফানোর বিশ্বরেকর্ড থাকলেও রাসেল করেছেন ১৪৫ বার আর ১ মিনিটে এক পায়ে ২৫৬ বার লাফানোর বিশ্বরেকর্ড থাকলেও রাসেল পেড়েছেন ২৫৮ বার। বৃহস্পতিবার রাসেল পোস্ট অফিসের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদপত্র হাতে পায়।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied