ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ৩:২০
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে সাততারা ক্ষুদ্র সমবায় সমিতির নামে চড়াসুদে ঋণ বিতরণ ও সমিতির প্রধান সেজে জনৈক গোলাম মোস্তফাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা প্রচার করা হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার (৩১ জুলাই) দুপুরে সমিতির নিজ কার্যলয়ে সংবাদ সম্মেলনের করেন সমিতির সভাপতিসহ কমিটির সদস্যরা। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি ছাইদুল ইসলাম বলেন, রমজান আলী নামে এক সদস্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কিছুদিন প‍ূর্বে দেড় লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ নেয়ার পর থেকে সে কিস্তি প্রদানে অনিয়মিত। মাঠকর্মী কিস্তি আদায়ে তার কাছে গেলে সে বিভিন্ন অজুহাতে টালবাহানা করে। ঋণ পরিশোধের কথা বললে সে রাগান্বিত হয়ে অস্বীকৃতি জানায়। একপযার্য়ে সমিতির ক্ষতিসাধনের লক্ষ্যে সে বিভিন্ন মহলে মিথ্যা অভিযোগে লিপ্ত রয়েছে। রমজান আলী ও তার ভাড়াটিয়া লোকেরা বর্তমানে সমিতির সভাপতি/সম্পাদককে বিভিন্ন প্রকার প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আমরা আতংকে ও নিরাপত্তাহীনতায় রয়েছি।
 
তিনি আরো বলেন, সমবায় সমিতির আইন ও বিধিমোতাবেক ১৫% সুদে প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণ পরিচালনা করলেও গত ২৯ জুলাই  ইলেকট্রনিক মিডিয়ায় ২৫% সুদে ঋণ দেয়া হয় বলে প্রচারণা চালায়। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে সমিতি।
 
সংবাদ সম্মেলনের বিষয়ে রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সমিতির লোকজন আমার নামে যে অভিযোগ করছে তা মিথ্য।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার