পলাশে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে জনপ্রতিনিধিদের আলোচনা সভা
প্রস্তাবিত লোকাল গভার্মেন্স এন্ড রেসিলিয়েন্স প্রজেক্ট (এলজিআরপি) এর আওতাধীন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আজ বুধবার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সিনিয়র আরবান স্পেশালিস্ট রুমানা হক,সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ভাসুধা থাভাকার,প্রোগ্রাম এসোসিয়েট জিনিয়া সুলতানা,কনসালটেন্ট সানতানো লাহেরী, ফরমার সিনিয়র এনভায়রনমেনটাল এন্ড সোসাল সেফগার্ডস স্পেশালিস্ট এলজিএসপি-৩ আব্দুল গণি ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া স্নিগ্ধা। এ সময় উপজেলার ভাইস চেয়ারম্যানদ্বয় এবং উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল উপজেলায় কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার কর্মকর্তাদের সাথেও আলোচনায় সভা করেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত