দর্শনায় ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে যুবকের হাতে বৃদ্ধ খুন
চুয়াডাঙ্গার দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে এক যুবকের হাতে শহিদুল নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে ঈশ্বরচন্দ্রপুর বেড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল।
জানা গেছে, গ্রামের আমজাদের ছেলে সুজন (১৮), আশানুরের ছেলে জাকির (১৬) ও শহিদুলের ছেলে ইলফাজ (১৬) মোবাইল ফোনে অনলাইনভিত্তিক ফ্রি ফায়ার গেমস খেলছিল। এ সময় খেলা নিয়ে জাকিরের সাথে সুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইলফাজ জাকিরের পক্ষে কথা বললে সুজন ক্ষিপ্ত হয়ে জাকির ও ইলফাজকে মারধর করে। পরে ইলফাজের বাবা শহিদুল (৫৪) প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে। এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক রক্তাক্ত জখম হয়। শহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর