মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ১৩ মামলার আসামী গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইর থেকে ৩২ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৩ মামলার আসামী দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।আজ বুধবার (২৪ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চর আজিমপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে শাহীনুর ওরফে মো. রজ্জব হোসেন (২৬) ও ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের মৃত শাকের আলীর ছেলে মো. রবিন ইসলাম (৩০)।
ডিবির ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদে ডিবি পুলিশের একটি অভিযানিক দল এসআই হাকিম মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ ধল্লা এলাকা থেকে ৩২ গ্রাম হেরোইন ও ২০০পিস ইয়াবাসহ মাদক কারবারীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমুল্য ৩ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। এঘটনায় সিংগাইর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied