ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জমি সংক্রান্ত বিরোধে স্বামী ও স্ত্রীর উপর হামলায় থানায় অভিযোগ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৪-৫-২০২৩ দুপুর ৩:২৬
টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী ও স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মৈশা নন্দলাল গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন আহত লাল মিয়ার বড় ভাই মোঃ হায়দার আলী। অভিযোগপত্র থেকে জানা যায়, হামলায় ৫ জন আহত হন। এ সময় তাদের সাথে থাকা ১ ভরি ৪ আনা ওজনের র্স্বণের চেইন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। যার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় আহতরা হলেন ওই মামলার বাদী হায়দার আলী, তার ছোট ভাই মোঃ লাল মিয়া (৪৫), মোছা: আমিনা বেগম, মো: আকবর আলী ও মো: আতিক হাসান। অভিযোগপত্র থেকে আরো জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের কারণে তারা ইতিপূর্বে একটি মামলা করে। এ ব্যাপারে একশত ১৪৪ ধারা জারি করা আছে। এ নিষেধাজ্ঞো অমান্য করে প্রতিপক্ষ ২৩ মে মঙ্গলবার দুপুরে চাপাতী, রাম দা, লোহার হাতুরী ও লোহার রড'সহ লাঠি দিয়ে হামলা চালায়। অভিযোগপত্র থেকে আরো জানা যায়, হামলায় জড়িত রয়েছেন- মৈশা নন্দলাল গ্রামের মৃত শামছুল হকের ছেলে সন্ত্রাসী বুলবুল (২৮), আনিছুর (৩৫), মাজেদুল (৪০), আতোয়ার (২০), মৃত শামছুল হকের স্ত্রী মাজেদা বেগম, আনিছুরের স্ত্রী মোছা: ময়না বেগম ও বুলবুলের স্ত্রী নুর জাহান।
পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হয় চিকিৎসার জন্য। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন আহত লাল মিয়ার বড় ভাই মোঃ হায়দার আলী। অভিযোগের পর এ বিষয়ে তদন্ত কাজ চলছে বলে জানায় সদর থানা পুলিশ। আহতদের ২ জন বর্তমানে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট  সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত