ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

চরফ্যাসনে অপহৃত মিনারা বেগমের সন্ধান চেয়ে মানববন্ধন


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২৪-৫-২০২৩ দুপুর ৪:৩৪
ভোলার চরফ্যাসন উপজেলার চরকলমী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের বাসিন্দা মিনারা বেগমের সন্ধান চেয়ে ও অপহরন কারী জলিল মেম্বারের বিচারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুুুধবার (২৪মে) সকাল ১১টায় চরকলমী ইউনিয়নের বক্তিরহাট বাজারে মানবাধিকার সংস্থ্যা ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
অপহৃত মিনারা বেগম উপজেলার শশীভূষণ থানাধীন চর কলমী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আঃ হাকিমের মেয়ে। মানববন্ধনে বক্তারা বলেন, গত ০৮ জানুয়ারী মিনারার বসত বাড়ী থেকে জলিল মেম্বার অপহৃত মিনারাকে ডেকে নেয় এরপর থেকে মিনারা নিখোঁজ হন। এ বিষয়ে মিনারার পরিবার শশীভূষণ থানায় একটি সাধারন ডায়েরী করে। সাধারন ডায়েরী করার পর কোন সন্ধান না পাওয়ায় চর কলমী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিলসহ পাঁচজনের নাম উল্লেখ করে মিনারার পরিবার ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অপহরন মামলা দায়ের করেন। এছাড়াও অপহৃত মিনারাকে ফিরে পেতে প্রশাসনের কাছে দাবী জানান এলাকাবাসী। 
 
মিনারার বড় ভাই আবু জাফর বলেন, অপহৃত মিনারার বিয়ে হওয়ার পর স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদ হয়। তারপর থেকে মিনারা তার পৈত্রিক সম্পত্তিতে বসত ঘর নির্মান ঘরে বসবাস করে। চর কলমী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ জলিল মিনারার ঘরে প্রায় সময় আসা যাওয়া করে। আসা যাওয়ার মাঝে জলিল মেম্বার বিয়ের আশ্বাস দিয়ে মিনারার সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের ০৮ জানুয়ারী মিনারার বসত বাড়ী থেকে জলিল মেম্বার অপহৃত মিনারাকে ডেকে নেয় এরপর থেকে মিনারা নিখোঁজ হন। এ বিষয়ে মিনারার পরিবার শশীভূষণ থানায় একটি সাধারন ডায়েরী করে। সাধারন ডায়েরী করার পর কোন সন্ধান না পাওয়ায় চর কলমী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিলসহ পাঁচজনের নাম উল্লেখ করে মিনারার বড় ভাই আবু জাফর বাদী হয়ে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অপহরন মামলা দায়ের করেন। মিনারা নিখোঁজের কয়েকদিন পরে মিনারার ভাই আবু জাফর ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে তোষকের ওপর মিনারা ও আঃ জলিল মেম্বারের তিনটি করে ছয়টি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি রয়েছে, একটি মেমোরি কার্ড ও ৫০০ টাকা। মেমোরি কার্ডটি ফোনে ঢুকিয়ে মিনারা ও আঃ জলিলের মধ্যে অবৈধ যৈান সম্পর্ক ও বাচ্চা গর্ভপাতের কথোপকথন শুনতে পায় মিনারার পরিবার। 
 
মানবাধিকার সংস্থা চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি মোঃ সামসুদ্দিন হাওলাদার বলেন, এবিষয়ে আইনি সহায়তার পাওয়ার জন্য ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন চরফ্যাসন শাখা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন মিনারা বড় ভাই আবুুু জাফর। আমি উক্ত ঘটনার ফোন রেকর্ড ও স্বাক্ষীর মাধ্যমে উক্ত ঘটনার সত্যতা পেয়েছি। মিনারার সন্ধান ও দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে। 

এমএসএম / এমএসএম

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত