ঠাকুরগাঁওয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২ শিশুকে আর্থিক সহায়তা প্রদান
ঠাকুরগাঁওয়ে জন্মগত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২ বোনের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশন। গতকাল শুক্রবার (৩০ জুলাই) বিকেলে কাজীপাড়া এলাকায় রাহা আক্তার মরিয়ম (৫) ও আরফিন রোজার (৩) বাসায় ফাউন্ডেশনের পক্ষে মরহুমের ভাগ্নে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজমুল হুদা শ্যাহ্ এ্যাপোলো পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের বড় মেয়ে সিনথিয়া বিনতে সিরাজ লুনা কাতার থেকে এ সহযোগিতা করেন বলে জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ সময় নগদ ২০ হাজার টাকা ওই ২ শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সাংগঠনিক সম্পদক মিঠুন রানা, রহিমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মো. নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, ‘সাহায্য না পেলে রাহা-রোজাকে বাঁচাতে নিজের কিডনি বেঁচবে বাবা’ এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর তা আমার দৃষ্টিগোচর হয়। পরে সংবাদটি সিনথিয়া বিনতে সিরাজ লুনাকে অবগত করি। পরে সে আমাদের পারিবারিক ফাউন্ডেশন ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ২০ হাজার টাকা ওই পরিবারকে দেয়ার উদ্যোগ গ্রহণ করে। আমি আজ সেটি দিতে এসেছি তাদের মাঝে। সেই সাথে এই শিশুদের উন্নত চিকিৎসার জন্য যদি পরবর্তীতে কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটিও করার আশ্বাস দিয়েছি।
সিরাজুল ইসলাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে ওই দুই শিশুর বাবা রাজু ইসলাম বলেন, আমার ২ মেয়ের বিষয়টি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন। এরপর ওই সংবাদের মাধ্যমে আজ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিরাজুল ইসলাম ফাউন্ডেশন পরিবারের সদস্যরা। আজ তাদের দেয়া এই সহযোগিতায় আমার বাঁচ্চাদের চিকিৎসা অনেকটাই এগিয়ে যাবে।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ