পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সর্বনিন্মে : সচল আছে মাত্র ১টি ইউনিট
দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার স্টেশনে তীব্র পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে পৌঁছেছে। অনাবৃষ্টি এবং প্রচন্ড তাপদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে এই সংকট দেখা দিয়েছে। এদিকে পানি কমে যাওয়ায় ফলে শুধু মাত্র বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে না, এইছাড়া কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এছাড়া হ্রদের সাথে সংশ্লিষ্ট কয়েকটি উপজেলার সাথে নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মানুষের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক
এটিএম আবদুজ্জাহের সাথে কথা হলে তিনি জানান, হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও অনেকটা ব্যাহত হচ্ছে। পানির অভাবে কেন্দ্রের সব ক'টি ইউনিট সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ম পর্যায়ে ঠেকেছে। তিনি আরো জানান, কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ১ নম্বর ইউনিট চালু রয়েছে। এই ইউনিট হতে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা হলে দায়িত্বরত প্রকৌশলী জানান, গত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির পরিমান ৭৩.৬২ ফুট (মীনস সি লেভেল)।রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৭৮.২০ ফুট এমএসএল (মীন সী লেভেল) । পার্বত্য চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত না হলে এই সংকট হতে উত্তরণ সম্ভব নয় বলে প্রকৌশলীরা জানান।
এদিকে কাপ্তাই হ্রদের পাশেই বসবাসকারী কয়েকজন ব্যক্তি জানান, ভারী বৃষ্টিপাত না হলে হ্রদে পানি বাড়ার সম্ভাবনা নেই। তাই দ্রুত সময়ে কাপ্তাই হ্রদে ড্রেজিং করা প্রয়োজন। ড্রেজিং এর মাধ্যমে কাপ্তাই হ্রদের গভীরতা যেমন বাড়বে তেমনি এই সমস্যা থেকে কিছুটা সমাধান পাওয়া যাবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
Link Copied