সাত দফা দাবীতে ঢাবি অধিভুক্ত সাত কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের বিভিন্ন সমস্যার সমাধানে এবার সাত দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাত কলেজ সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ মে, ২০২৩) সকাল ১১ টার দিকে ঢাকা কলেজের মূল ফটকে থেকে নীলক্ষেত মোরে পরে ইডেন মহিলা কলেজ পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার শুরু থেকেই সাত কলেজের বিভিন্ন বিভাগের ফল বিপর্যয় হয়ে আসছে। বারবার বিভাগের শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হলেও তারা কোনো সমাধান দিতে পারেননি। তাছাড়া পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিজিপিএর নির্ধারিত শর্তের কারণে আরও সমস্যা বেড়েছে। তাই এসব শর্ত শিথিল করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহজ করার দাবিও জানান তারা।
এ সময় তারা সাত দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো —
১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিং এ সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।
২.যে সকল শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছেন নন- প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল পরীক্ষার সুযোগ দিতে হবে।
৩. সিজিপিএ শর্ত শিথিল করে ১ম, ২য় ও ৩য় বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।
৪. পরীক্ষা সমাপ্তের ৩ মাসের মধ্যে সকল বিভাগের ফলাফল প্রকাশ করতে হবে।
৫. সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে / কারা? কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে ? তা ঠিক করে দিতে হবে।
৬. একাডেমিক ক্যালেন্ডার প্রনয়ণ ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সরকারি সাত কলেজের ছাত্র প্রতিনিধি তছলিম চৌধুরী বলেন, গত ২১ তারিখ রবিবার আমরা সাত কলেজ সমন্বয়ক সুপ্রিয়া ভট্টাচার্য ম্যামের স্বাক্ষরিত সাত কলেজের কিছু দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন গেলে পরীক্ষা নিয়ন্ত্রকের একান্ত সচিব আমাদের কথা বাহালুল হক স্যার কে জানালে তিনি আমাদের সাথে দেখা করতে অস্বীকৃতি জানান, আমরা কল দিলে ওনি রেসপন্স না করে, আমাদের এই রুম থেকে ওইরুমে পর্যায়ক্রমে পাঠায়,আমাদের ৩৪৫ রুমে পাঠালে ওখান থেকে ৩৪৬ রুমে পাঠিয়েছে পরে ওই রুমে গেলে তারা ৩৫০ নং রুমে পাঠায় এক পর্যায়ে তারা আমাদের হয়রানি করতে শুরু করে এবং আমাদের সাথে তামাশা সহ অসৌজন্যমূলক আচরণ করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরই প্রতিবাদে ও সাত কলেজের সাত দফা দাবি তে আমরা মানববন্ধন এর ডাক দিই।
মানববন্ধন কর্মসূচীর মধ্য দিয়ে আমরা ঢাবি কতৃপক্ষ কে কঠোরভাবে বার্তা দিতে চাই, সাত কলেজ নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে,, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার ৭ বছরেও এসব সমস্যার সমাধান দিতে ব্যর্থ ঢাবি ও সাত কলেজ প্রশাসন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ,বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক জার্নাল র্যাঙ্কিংয়ে দেশের সেরা বাকৃবির ‘জাভার’, এশিয়ায় দশম
বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে মাতোয়ারা গণ বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গবি শাখার সভাপতি ইমরান, সম্পাদক তুহিন
গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার
ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন
ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস
গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা
Link Copied