ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জবিতে জাতীয় কবি নজরুল ইসলামকে স্মরণ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ৪:৫৬
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জয়ন্তী আজ ১১ জ্যৈষ্ঠ। প্রতিবছরের মতো এবারো নজরুল জয়ন্তীতে বিদ্রোহী নজরুলকে স্মরণ করতে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ১২ তলায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এটি অনুষ্ঠিত হয়। 
 
বাঙালির অসাম্প্রপ্রদায়িক চেতনার উদ্বোধক বিদ্রোহী এ কবির জন্মোৎসবের সূচনায় প্রদীপ  প্রজ্বালন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, শাস্ত্রীয় সংগীতগুরু ড. আলী এফ এম রেজোয়ান, বিভাগের চেয়ারপার্সন ড. ঝুমুর আহমেদসহ অপরাপর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
 
এরপর সংগীত বিভাগের ৬টি ব্যাচের অংশগ্রহণে নজরুলের বৈচিত্র্যবিসারী সুরে নানান আঙ্গিকের গান দিয়ে সাজানো ছিল এ আয়োজন। প্রতিটি আবর্তনের শিক্ষার্থীগণ তাদের সম্নেলক গান ও একক গানের পসরা দিয়ে দর্শকশ্রোতাদের অভিভূত করে রাখেন। নজরুলকে উৎসর্গ করে সংগীত বিভাগের মাসিক শ্রোতার আসরটিও একই মঞ্চে অনুষ্ঠিত হয়।  গানগুলোর মধ্যে- তোরা সব জয়ধ্বনি কর, দূর দ্বীপবাসিনী, রুমঝুমঝুম, মনের রং লেগেছ, শুকনো পাতার নূপুর পায়ে, পুবান হাওয়া, জয় হোক, মধুকর মঞ্জির, গগনে প্রলয়সহ নজরুলের প্রায় ২০টি উল্লেখযোগ্য গান গাওয়া হয়। গানের ফাঁকে নজরুলের কবিতাপাঠও বিমোহিত করে উপস্থিত সূধিজনদের। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত